লেখচিত্রের সাহায্যে. দ্বিঘাত সমীকরণের. সমাধান: SSC Higher Math BD-Chapter 5.7 (1-10) Part 1

SSC higher math solution pdf, ssc higher math note book, এসএসসি উচ্চতর গণিত, লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান, chapter 5.7 ssc higher math

লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান

১. x2-x-12=0 সমীকরণটিকে ax2+bx+c=0 এর সাথে তুলনা করলে b এর মান কোনটি?

ক) 0   খ) 1   গ) -1    ঘ) 3

উত্তরঃ গ

২. 16x=4x+1 সমীকরণটির সমাধান কোনটি?

ক) 2   খ) 1   গ) 4   ঘ) 3

উত্তরঃ খ

[161=41+1

বা,  16=42=16]

৩. x2-x-13=0 হলে সমীকরণটির একটি মূল কোনটি?

ক)

  -1+√51

- ----------
      2

খ)

  -1-√51

- ----------
      2

গ)

   1+√-51

- ----------
      2

ঘ)

   1+√53

- ----------
      2

উত্তরঃ নিন্মরুপ

মূল x

   -b±√(b2-4ac)

=-----------------
         2a   

  -(-1)±√{(-1)2-4.1.(-13)}

=------------------------------
         2.1

  1±√(1+52)

=---------------
       2

  1±√53

=----------
      2

  1+√53

=----------
      2

         1-√53

অথবা ----------
             2

৪. yx=9, y2=3x সমীকরণ জোটের একটি সমাধান কোনটি?

ক) (-3,-3)   খ) (2, 1/3)

গ) (-2, 1/3)  ঘ) (-2,3)

উত্তরঃ খ

নিচের তথ্যের ভিত্তিতে ৫. ও ৬. নং প্রশ্নের উত্তর দাওঃ

দুইটি ধনাত্মক. পূর্ণ সংখ্যার বর্গের. অন্তর 11 এবং গুণফল 30।

৫. সংখ্যা দুইটি কী কী?

ক) 1 ও 30    খ) 2 ও 15 

গ) 5 ও 6     ঘ) 5 ও -6

উত্তরঃ গ

৬. সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত?

ক) 1    খ) 5    গ) 61    ঘ) √41

উত্তরঃ গ

৭. একটি সংখ্যা. ও ঐ সংখ্যার. গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 6। সম্ভাব্য সমীকরণটির গঠন হবে

(i) x+1/x=6

(ii) x2+1=6x

(iii) x2-6x-1=0

নিচের কোনটি সঠিক?

ক). i ও ii   খ). i ও iii    গ). ii ও iii  ঘ). i, ii ও iii

উত্তরঃ ক

৮. 2px-1=22px-2 এর সমাধান কোনটি?

ক) p/2    খ) p    গ) –p/2   ঘ) 1/p

উত্তরঃ ঘ

[2px-1=22px-2

বা,  px-1=2px-2

বা,  px-2px=-2+1

বা,  -px=-1

বা,  px=1

বা,  x=1/p]

৯. লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলোর সমাধান করঃ

ক) x2-4x+3=0

সমাধানঃ

মনে করি, y=x2-4x+3

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-1
0
1
2
3
y
8
3
0
-1
0
বর্গের ক্ষুদ্রতম 2 বাহুকে একক ধরে সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (1,0),(3,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=1,3

খ) x2+2x-3=0

সমাধানঃ

মনে করি, y=x2+2x-3

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-3
-2
-1
0
1
2
3
y
0
-3
-4
-3
0
5
12
বর্গের ক্ষুদ্রতম বাহুকে একক ধরে সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (1,0),(-3,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=1,-3

গ) x2+7x=0

সমাধানঃ

মনে করি, y=x2+7x

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-7
-6
-5
-4
-3
-2
0
y
0
-6
-10
-12
-12
-10
0
সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (0,0),(-7,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=0,-7

ঘ) 2x2-7x+3=0

সমাধানঃ

মনে করি, y=2x2-7x+3

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
0
1
2
3
4
y
3
-2
-3
0
7
বর্গের ক্ষুদ্রতম 2 বাহুকে একক ধরে সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (1/2,0),(3,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=1/2,3

ঙ) 2x2-5x+2=0

সমাধানঃ

মনে করি, y=2x2-5x+2

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
0
0.5
1
2
y
2
0
-1
0
বর্গের ক্ষুদ্রতম 2 বাহুকে একক ধরে সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (1/2,0),(2,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=1/2,0

চ) x2+8x+16=0

সমাধানঃ

মনে করি, y=x2+8x+16

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-5
-4
-2
-1
0
y
1
0
4
9
16
সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (),() বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=-4

ছ) x2+x-3=0

সমাধানঃ

মনে করি, y=x2+x-3

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-1
2
0
-3
1
y
-3
3
-3
3
-1
সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে (-2.3,0),(1.3,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=-2.3(প্রায়),1.3(প্রায়)

জ) x2=8

সমাধানঃ

প্রদত্ত সমীকরণ, x2=8 বা, x2-8=0

মনে করি, y=x2-8

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-2
-1
0
1
2
y
-4
-7
-8
-7
-4
সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে মোটামুটিভাবে (-2.83,0),(2.83,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=-2.83, 2.83

১০. একটি সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম। কিন্তু ঐ সংখ্যাটির বর্গের 5 গুণ সংখ্যাটির 2 গুণ থেকে 3 বেশি।

ক) উদ্দিপকের তথ্যগুলোর সাহায্যে সমীকরণ গঠন কর।

সমাধানঃ

মনে করি, সংখ্যাটি x

প্রশ্নমতে,

2x2=5x-3……(i)

5x2=2x+3…..(ii)

খ) সূত্র প্রয়োগ করে ১ম সমীকরণটির সমাধান কর।

সমাধানঃ

১ম সমীকরণ

2x2=5x-3

বা,  2x2-5x+3=0…….(i)

দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলোঃ-

ax2+bx+c=0……….(ii)

∴মূলদ্বয়, x=

-b±√(b2-4ac)

-----------------
        2a

(i) ও (ii) এর মাঝে তুলনা করে পাই,

a=2, b=-5, c=3

∴মূলদ্বয়, x=

-(-5)±√{(-5)2-4.2.3}

--------------------------
         2.2

   5±√(25-24)

=----------------
          4

   5±√1

=---------
       4

   5±1

=-------
       4

অর্থাৎ,

    5+1

x1=-------
       4

=6/4

=3/2

      5-1

x2=-------
         4

=4/4

=1

∴নির্ণেয় সমাধানঃ x=3/2,1

গ) ২য় সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান কর।

সমাধানঃ

ক হতে প্রাপ্ত ২য় সমীকরণ, 5x2=2x+3 বা, 5x2-2x-3=0

মনে করি, y=5x2-2x-3

x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণের লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করিঃ

x
-1
-0.6
0
1
2
y
4
1
-3
0
13
বর্গের ক্ষুদ্রতম 3 বাহুকে একক ধরে সারণি থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি।

চিত্র হতে দেখা যায়, লেখচিত্রটি x-অক্ষকে মোটামুটিভাবে (-0.6,0),(1,0) বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সমীকরণটির সমাধানঃ x=1,-0.6

এই অনুশীলনীর বাকী অংশের লিঙ্কঃ

লেখচিত্রের সাহায্যে. দ্বিঘাত সমীকরণের. সমাধান: SSC Higher Math BD-Chapter 5.7 (11-17) Part 2

Thanks, Please stay with us and write us.

Make CommentWrite Comment